

আজ ২৮/১০/২৬ইং তারিখ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে “Internal Medicine Day” উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “Internal Medicine Physicians: Experts in Complexity, Vital to Patient Care.”
পাশাপাশি, শিশু স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে Department of Paediatrics-এর ৬টি নতুন ইউনিটের (6 Units Inauguration) শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। “Together for Better Child Health” এই স্লোগানকে সামনে রেখে কেক কেটে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করেন হাসপাতালের সম্মানিত পরিচালক, বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য বিশিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
