Mymensingh Medical College Hospital
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। , MMCH
সকাল ১০ ঘটিকায় সভাকক্ষ, ময়মনসিংহ মেডিকেল কলেজে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত হলো "ডেঙ্গু ব্যবস্থাপনা ও সচেতনতা বিষয়ক কর্মশালা"। ড. এম এ মুহিত, এমপি, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভার্চ্যুয়ালি উক্ত কর্মশালার উদ্বোধন করেন। ডেঙ্গু রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনা এবং চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। আসুন সচেতন হই, ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি।, MMCH
"আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস" উদযাপন উপলক্ষে সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিতে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।, MMCH