Mymensingh Medical College Hospital
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ "একসাথে আরও শক্তিশালী - জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি" ("Stronger Together")-প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রমে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আসুন, সকলে সচেতন হয়ে জলাতঙ্ক মুক্ত নিরাপদ বিশ্ব গড়ে তুলি।, MMCH
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। , MMCH