Latest News

Mymensingh Medical College Hospital

Latest News

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি মহোদয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

News Update: 17-Aug-2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি মহোদয় আজ ১৭.০৮.২০২৬ ইং সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৪) ও অত্র হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি জনাব মোঃ আবু ওহাব আকন্দ ওয়াহিদ এমপি মহোদয়।

​ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, জনবল,অবকাঠামোগত উন্নয়নসহ বিবিধ চ্যালেঞ্জ সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অবগত করেন। 

অবগতকরণ সভা শেষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় হাসপাতালের আইসিইউ বিভাগ পরিদর্শন করেন।